Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দিনাজপুরের বিরামপুরে দেড় মন গাঁজা উদ্ধার !

বিরামপুর সংবাদদাতা,  দিনাজপুর : দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ শনিবার  ভোরে বিরামপুর-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় দেড় মন গাঁজা উদ্ধার করেছে।

অভিযান পরিচালনাকারী টিম লিডারহ বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি কয়েকজন অফিসার সহ ফোর্স নিয়ে তিনি আঞ্চলিক মহাসড়কের বিরামপুর শহরস্থ তাওসিফ আবাসিক হোটেলের সামনে অবস্থান নেন। এসময় ঘোড়াঘাট থেকে দিনাজপুরগামী একটি ট্রাক (ঢাকা মেট্রোঃ ট-১৪-৮৬০১) আটক করে তল্লাশী করে ট্রাকের ভিতর বিশেষ ভাবে রাখা ৬টি পোটলা থেকে ৫৪ কেজি গাঁজা উদ্ধার করেন। পুলিশ ট্রাক ও ট্রাকের ড্রাইভার বগুড়া মাটিডালির উজ্জল মিয়া (৩০) ও হেলপার বগুড়া শিবগঞ্জের দোলন মোল্লাকে (৪৫) আটক করেছে।

তদন্ত কর্মকর্তা এসআই আবু বক্কর সিদ্দিক জানান,এব্যাপারে থানায় মামলা হয়েছে এবং আটক দুই ব্যক্তিকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.