Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দিনাজপুরে অগ্নিকাণ্ডে এক বৃদ্ধা নিহত

দিনাজপুর: দিনাজপুরের উপশহর এলাকার পুলিশ লাইন গেট সংলগ্ন একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মিরিজন (৭৫) নামে এক বৃদ্ধা দগ্ধ হয়ে নিহত হয়েছেন। এসময় রশিদা বেগম (৪৫) ও সাবিনা ইয়াসমিন (২৪) নামে দু’জন দগ্ধ হয়েছে।  সোমবার ভোর পৌনে ৫টার দিকে ২নম্বর উপশহর পুলিশ লাইন গেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিরিজন নেছা উপশহর এলাকার মৃত জব্বার আলীর স্ত্রী। আহত রশিদা তাজুল ইসলামের স্ত্রী ও সাবিনা মাহবুবুরে স্ত্রী।

দিনাজপুর কোতয়ালী থানার উপ পরিদর্শক (এসআই) রফিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুরের উপশহর এলাকার পুলিশ লাইন গেট সংলগ্ন তাজুল ইসলামের বাড়িতে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ও ঘরে থাকা ব্যক্তিদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে পাঠায়।

পরে হাসপাতালে নেওয়ার পর মিরিজন নেছার মৃত্যু হয়।

দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাকির হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে

Leave A Reply

Your email address will not be published.