Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দিনাজপুরে ইয়াবাসহ পরিবহন শ্রমিক নেতা আটক; মহাসড়ক অবরোধ

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে র‌্যাব অভিযান চালিয়ে উদয় চক্রবর্তী নামে একজন পরিবহন নেতাকে ৯৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে। এই ঘটনার জেরে ৭ ঘন্টা মহাসড়ক অবরোধ কর্মসূচী পালন করেছে শ্রমিকরা। একইসাথে তারা চলাচল করতে দেয়নি জেলার কোন যাত্রীবাহী বাস।
র‌্যাব-১৩ দিনাজপুর সিপিসি ক্যাম্পের অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, সোমবার রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের সিনিয়র এএসপি মাহমুদুল হাসানের নেতৃত্বে র‌্যাবের সদস্যরা অভিযান চালায়। অভিযানকালে সদর উপজেলার মির্জাপুর বাসষ্ট্যান্ড এলাকায় ঠাকুরগাঁও বাস কাউন্টারের সামনে থেকে ৯৭ পিস ইয়াবাসহ উদয় চক্রবর্তী (৪৫) নামে একজন পরিবহন নেতাকে আটক করা হয়। আটক উদয় চক্রবর্তী সদর উপজেলা শহরের সুইহারী এলাকার মৃত: পরিমল চক্রবর্তীর ছেলে ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক। পরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য অভিযোগসহ উদয় চক্রবর্তীকে কোতয়ালী থানায় সোপর্দ করা হয়।
এদিকে এই ঘটনার জেরে মঙ্গলবার ভোর ৫ টা থেকে কেন্দ্রীয় বাসষ্ট্যান্ডের সামনে দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। একইসাথে শ্রমিকরা জেলা শহরের সব প্রকার যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দেয়। এ সময় তারা আটক উদয় চক্রবর্তীতে অবিলম্বে ছেড়ে দেয়ার দাবি জানায়। পরে ঘটনাস্থলে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। দুপুর ১২ টার দিকে অবরোধস্থানে পুলিশ এসে কোন প্রকার অন্যায়ভাবে তাকে মুক্ত করা হবে না এমন আশ্বাসের ভিত্তিতে পরিবহন শ্রমিকরা অবরোধ তুলে নেয়। কিন্তু বাস চলাচল শুরু না করার ঘোষণা দেয়। তবে বাইরের যানবাহনগুলোর চলাচল স্বাভাবিক রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.