Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দিনাজপুরে ঝড়ে শিশু নিহত; শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত

দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে কালবৈশাখী ঝড়ে দেয়াল চাপা পড়ে আল সাইদ নামে আড়াই বছরের এক শিশু নিহত হয়েছে। মারা গেছে ৭টি গবাদি পশু। আহত হয়েছে কমপক্ষে ১২ জন। বিধ্বস্ত হয়েছে শতাধিক কাঁচা, আধাপাকা ঘর-বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান। উপড়ে গেছে অসংখ্য গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে মৌসুমী ফসলের। অনেক স্থানে এখনও বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ।
গত মঙ্গলবার আনুমানিক রাত পৌনে ১২টার শুরু হয় ঝড়। প্রায় ২০ মিনিট স্থায়ী এই ঝড় বয়ে যায় দিনাজপুর সদর, বিরল, চিরিরবন্দর, পার্বতীপুর উপজেলার উপর দিয়ে। চিরিরবন্দর ৯ নং ভিয়াল ইউপি’র জয়পুর গ্রামের মতিউর রহমানের আড়াই বছরের ছেলে আল সাঈদ দেয়াল চাপায় নিহত হয়। তবে দিনাজপুর সদর ও বিরল উপজেলায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় রাত থেকেই দিনাজপুর বিদ্যুৎবিহীন অবস্থায় ছিল।
ঝড়ে বোরো ধান ও ভুট্টা ক্ষেত নষ্ট হয়েছে এবং বিপুল পরিমাণে লিচু গাছ ভেঙ্গে যাওয়া ছাড়াও আম ও লিচু ঝরে পড়েছে। জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন ঝড়ে ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে।

Leave A Reply

Your email address will not be published.