Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দিনাজপুরে ট্রাক্টর চাপায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মো. সাহেল হোসেন (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগষ্ট) বেলা দেড়টার দিকে দিনাজপুর শহরের কাঞ্চন কলোনীর প্রবেশপথে মর্মান্তিক এই দূর্ঘটনা ঘটে। নিহত শিশু সাহেল শহরের চাউলিয়াপট্টি কাঞ্চন কলোনী এলাকার মো. মিজানুর রহমানের ছেলে ও দিনাজপুর রয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নিহত সাহেল স্কুল ছুটির পর প্রাইভেট পড়ে বাসায় ফিরছিল। ঘটনাস্থলে পৌঁছলে পিছন থেকে দ্রুতগামী বালুভর্তি একটি ট্রাক্টর তাকে ধাক্কা দিলে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সোহেল আরমান রাকিব নামে ঘটনার প্রত্যক্ষদর্শী এক যুবক জানান, সরু পথ দিয়ে বালুভর্তি ট্রাক্টর দ্রুতবেগে যাওয়ার কারণে শিশুটির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এত সুর রাস্তা ও আবাসিক এলাকা দিয়ে দ্রুত বেগে ট্রাক্টরটি না গেলে এই দূর্ঘটনাটি ঘটত না।

দিনাজপুর কোতয়ালী থানার এসআই মো. রুহুল আমিন জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে এবং ইউডি মামলা দায়ের করা হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত শিশু সাহেলকে দেখতে আশপাশের এলাকার নারী-পুরুষ, বৃদ্ধসহ সর্বস্তরের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে চুটে আসেন রয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালক মো. সালাহ উদ্দীন খোকনসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

এদিকে ঘটনার পর উত্তেজিত জনতা ঘটনাস্থলের পাশে অবস্থিত ২/৩টি বাড়ীর জানালার গ্লাস ও সীমানা প্রাচীর ভাংচুর করে এবং ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.