Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দিনাজপুরে দৈনিক বজ্রশক্তির ৪র্থ বর্ষপূর্তি উদযাপন

কেক কেটে দৈনিক বজ্রশক্তির ৪র্থ বর্ষপূর্তি উদযাপন করেন অতিথিবৃন্দ।

দিনাজপুর প্রতিনিধি:
‘অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর’ এই প্রতিপাদ্যকে ধারণ করে গত চার বছরেরও অধিক সময় ধরে দেশের গণমাধ্যম জগতে গুরুত্বপূর্ণ বিচরণ করে চলেছে দৈনিক বজ্রশক্তি। সম্প্রতি জাতীয় এ সংবাদপত্রটি তার পথচলার চার বছর অতিক্রম করে পঞ্চম বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার সকাল ১০টায় দিনাজপুর নিমতলা প্রেসক্লাবে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর সাবেক প্রফেসর বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক কামরুজ্জামন।
দৈনিক বজ্রশক্তির দিনাজপুর ক্রাইম রিপোর্টার মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচকের বক্তব্য প্রদান করেন দৈনিক বজ্রশক্তির সাব-এডিটর আশেক মাহমুদ। তিনি দৈনিক বজ্রশক্তি বক্তব্যে বলেন, “দৈনিক বজ্রশক্তি শুধু একটি পত্রিকা নয়। বজ্রশক্তি একটি আদর্শকে সামনে রেখে পথ চলছে। আমরা পত্রিকার মাধ্যমে দেশের মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে এবং সত্যের পক্ষে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করে থাকি। আমরা আমাদের পত্রিকাতে প্রবন্ধ-নিবদ্ধ প্রকাশ করে দেশ ও জাতির কল্যাণমূলক দিক নির্দেশনা দিতে সর্বদা সচেষ্ট।” তিনি দৈনিক বজ্রশক্তির এই পথচলায় সকলের সার্বিক সহযোগিতার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত দিনাজপুর নিমতলা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. নুরুল হুদা দুলাল, নিমনগর ফুলবাড়ী বাস্টান্ড ব্যবসায়ী সমিতির আইন বিষয়ক সম্পাদক ফেরদৌস রহমান, দিনাজপুর শিক্ষাবোর্ডের প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম ও দৈনিক বজ্রশক্তির আদালত প্রতিনিধি ইমন রুবেল প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ কেক কেটে দৈনিক বজ্রশক্তির ৪র্থ বর্ষপূর্তি উদযাপন করে পত্রিকাটির উত্তরোত্তর সম্বৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠাটির সঞ্চালনা করেন দৈনিক বজ্রশক্তির নিজস্ব প্রতিনিধি ও হেযবুত তওহীদ দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. আবু সুফিয়ান।

Leave A Reply

Your email address will not be published.