Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দিনাজপুরে পিকআপ ভ্যান উল্টে শ্রমিক নিহত

road-accident-সড়ক-দূর্ঘটনা-1দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে পিকআপ ভ্যান উল্টে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের শালবন চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সন্তোষ দাশ (৩০) উপজেলার ভোগনগর ইউনিয়নের বড়কালা গ্রামের কঞ্চিয়া দাশের ছেলে।
আহত দুলাল রায় (২৯) এবং পবিত্র রায়কে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি কাহারোল উপজেলায়। হতাহতরা সকলেই পিকআপ ভ্যানের যাত্রী। তারা ১৫ দিন আগে ধান কাটতে লক্ষ্মীপুর গিয়েছিলেন।
বীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, ধান কাটার কাজ শেষে পিকআপে লক্ষ্মীপুর থেকে দিনাজপুর ফিরছিলেন তারা। বীরগঞ্জের শালবন চেকপোস্ট এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুলালের মৃত্যু হয়। দুর্ঘটনার পর পিকআপ চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.