দিনাজপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
নবাবগঞ্জ সংবাদদাতা: দিনাজপুরের নবাবগঞ্জে নৈশ্য কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। আজ শনিবার সকাল সাড়ে ৬টায় দিনাজপুর-ঢাকা মহাসড়কের নবাবগঞ্জ উপজেলার রত্নাদিঘী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নবাবগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ইসমাইল হোসেন জানান, বাবলু এন্টারপ্রাইজ নামে একটি নৈশ্য কোচ ঢাকা থেকে দিনাজপুর আসার পথে নবাবগঞ্জ উপজেলার রত্নাদিঘী নামক স্থানে বিপরীতগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।
আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা তিনজনই পুরুষ। তবে নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন ওসি ইসমাইল হোসেন।