Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দিনাজপুরে বেইলী ব্রীজ ভেঙ্গে বাস-ট্রাক নদীতে

djn01দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের আমবাড়ী হাট ইছামতি নদীর বেইলি ব্রীজ ভেঙে ঢাকাগামী হানিফ এন্টার প্রাইজের একটি যাত্রীবাহী বাস, তিনটি ট্রাক ও একটি ট্রাক্টর নদীতে পড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেছেন। বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে পার্বতীপুর উপজেলার মোস্তাফাপুর ইউনিয়নের আমবাড়ী হাটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান,  রাত সোয়া ৮টার দিকে দিনাজপুর থেকে ছেড়ে আসা হানিফ এন্টার প্রাইজের ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ব্রিজটির মাঝখানে পৌঁছালে ভেঙে পড়ে যায়। এ সময় পিছনে থাকা মালামাল বোঝাই তিনটি ট্রাক ও বালুবাহী একটি ট্রাক্টর নদীতে পড়ে যায়।

ঘটনার পরপরই দিনাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছেন।

দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক লিয়াকত আলী বলেন, ‘ঘটনার পরপরই সেখানে গিয়ে উদ্ধার কাজ শুরু করা হয়েছে। বাসের যাত্রীরা নিরাপদে উঠে এসেছেন। কোনো হতাহত খবর এখনও পাওয়া যায়নি।’

দিনাজপুরের হানিফ এন্টারপ্রাইজের ম্যানেজার মো. বেলাল হোসেন বলেন, সন্ধ্যা সাড়ে ৭টায় ১৩ জন যাত্রী নিয়ে বাসটি ঢাকার উদ্দেশে রওয়ানা হয়। পথিমধ্যে বাসটি এ দুর্ঘটনার শিকার হয়।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল আলম বলেন, ‘পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ অব্যাহত রেখেছেন। এখনও  কোনো হতাহতের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।’

Leave A Reply

Your email address will not be published.