Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দিনাজপুরে সবজিবাহী ট্রাক থেকে ফেনসিডিল উদ্ধার

download (8)

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর শহরে সবজিবাহী ট্রাক থেকে ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় ট্রাক চালক মো. জসিম উদ্দিন (৪০) এবং হেলপার মো. সুমন (৩২) নামে দুজনকে আটক করেছে।

আটক জসিম উদ্দিন ঠাকুরগাঁও জেলার মুসলিম নগর মাদরাসা পাড়ার মো. জাহিদুল ইসলামের ছেলে এবং সুমন একই এলাকার মৃত মো. আবদুল জব্বারের ছেলে।

শনিবার সন্ধ্যা ৬টায় জেলা শহরের ২ নম্বর উপশহরের নাজমা কিন্ডার গার্টেন সামনে করলা ও শশা বোঝাই একটি ট্রাক থেকে উক্ত ফেনসিডিল উদ্ধার করে।

কোতোয়ালি থানার এসআই আফতাব উদ্দিন জানান, গোপন সংবাদে দিনাজপুর সদর উপজেলার ঘুঘুডাঙ্গা থেকে চট্টগ্রামগামী করলা ও শশা বোঝাই একটি ট্রাক ২ নম্বর উপশহরের নাজমা কিন্ডার গার্টেন সামনে আটক করা হয়।

এ সময় তল্লাশি চালিয়ে করলা ও শশার বস্তা থেকে ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাক চালক মো. জসিম উদ্দিন (৪০) এবং হেলপার মো. সুমন (৩২) নামে দুজনকে আটক করেছে।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য আইনে একটি মামলা করেছে।

Leave A Reply

Your email address will not be published.