Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দিনাজপুরে সুপার স্টার বয়েস ক্লাবের উদ্যোগে বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান

অনুষ্ঠানে বক্তব্য লাখেছেন হেযবুত তওহীদের দিনাজপুর জেলা সভাপতি মো. আবু সুফিয়ান

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সদর উপজেলার নয়নপুরে সুপার স্টার বয়েস ক্লাবের উদ্যোগে এক বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধায় নয়নপুর বালুরচর মাঠে ক্লাবের সভাপতি মো. সুজন আহম্মেদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থত ছিলেন শহর সেচ্ছা স্বেবকলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহ আলম।
মো.রিপন হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাফিজুর রহমান মাসুদ, ৪.৫.৬ নং ওয়ার্ডের মহিলা কমিশনার মাকসুদা পারভীন মিনা, হেযবুত তওহীদের দিনাজপুর জেলা সভাপতি মোঃ আবু সুফিয়ান এবং চেহেলগাজী উচ্চ বিদ্যালয়র শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে হেযবুত তওহীদের মাননীয় এমামের প্রদত্ত জঙ্গীবাদ,সন্ত্রাসবিরোধী ভাষন দেখানো হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ মুন, সুমন, লিংকন, রায়হান ও ইমন।

Leave A Reply

Your email address will not be published.