Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দিনাজপুরে ১৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

দিনাজপুর : দিনাজপুর সদর উপজেল্লার পল্লীতে ১৫ বোতল ফেনসিডিলসহ রেজাউল ইসলাম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়ান্দা (ডিবি) পুলিশ। গত রোববার  রাত ১১টার সময় সদর উপজেলার মহরমপুর পানুয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।  আটক রেজাউল ইসলাম সদর উপজেলার মহরমপুর পানুয়াপাড়া গ্রামের জাবেদ আলীর ছেলে।

দিনাজপুর গোয়ান্দা (ডিবি) পুলিশের উপ পরিদর্শক (এসআই) আব্দুস সোবাহান আটকের বিষয়টি  নিশ্চিত করেছেন। রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মহরমপুর পানুয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে রেজাউলকে আটক করা হয়। এসময় তাকে তল্লাশি করে তার কাছ থেকে ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দিনাজপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছে বলে জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.