Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় কমেছে পাশের হার ও জিপিএ-৫

দিনাজপুর প্রতিনিধি: ২০১৭ সালের দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার পাশের হার ৮৩ দশমিক ৯৮। ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার বেশি। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৯২৯ জন। গত বারের তুলনায় পাশের হার ও জিপিএ-৫ ২টি কমেছে। ১৬৬টি বিদ্যালয়ের শতভাগ পাশের রেকর্ড হয়েছে। কেউই পাশ করেনি এমন বিদ্যালয়ের সংখ্যা ১টি।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলতি ২০১৭ সালের এসএসসি পরীক্ষার ফল ঘোষনা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ তোফাজ্জুর রহমান। এসময় বিদ্যালয় পরিদর্শক রবীন্দ্র নারায়ণ ভট্টাচার্য, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক রাকিবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার পাশের হার ৮৩ দশমিক ৯৮ ভাগ। যা গত বার ছিল ৮৯ দশমিক ৫৯ভাগ। মোট পরীক্ষার্থী ১ লক্ষ ৬৪ হাজার ২৯০ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেন ১ লক্ষ ৬৩ হাজার ৫৭২ জন ছাত্র-ছাত্রী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৩৬২ জন। ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার বেশি। ছাত্রদের পাশের হার ৮২ দশমিক ৩০। আর ছাত্রী পাশের হার ৮৫ দশমিক ৭৬ ভাগ। এবার জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৯২৯ জন। এর মধ্যে ৩ হাজার ৯৩৪ জন ছাত্র ও ২ হাজার ৯৯৫ জন ছাত্রী। গত বারের তুলনায় এবার ১৯৭০ জন জিপিএ-৫ কম পেয়েছে।
বিজ্ঞান বিভাগে ৭১ হাজার ১৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬৫ হাজার ৬২৪ জন। এর মধ্যে ৩৮ হাজার ৯ জন ছাত্র ও ২৭ হাজার ৬১৫ জন ছাত্রী উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৯২ দশমিক ২০ ভাগ।
মানবিক বিভাগে ৮৬ হাজার ২০৫ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬৬ হাজার ৪১৬ জন। এর মধ্যে ২৭ হাজার ৫৪৮ জন ছাত্র ও ৩৮ হাজার ৮৬৮ জন ছাত্রী। বিভাগওয়ারী পাশের হার ৭৭ দশমিক ০৪ ভাগ।
ব্যবসা শিক্ষা বিভাগে ৬ হাজার ১৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫ হাজার ৩২২ জন। এর মধ্যে ৩ হাজার ৮০৬ জন ছাত্র ও ১ হাজার ৫১৬ জন ছাত্রী। বিভাগের পাশের হার ৮৫ দশমিক ৯৯।
এবার জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৯২৯ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৬হাজার ৮০৭ জন। এখানে ৩ হাজার ৮৮৩ জন ছাত্র ও ২ হাজার ৯২৪ জন ছাত্রী। মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৫৯ জন এর মধ্যে ৪৭ জন ছাত্রী ও ১২ জন ছাত্র। ব্যবসা শিক্ষায় জিপিএ-৫ পাওয়ার সংখ্যা ৬৩ জন। এর মধ্যে ৩৯ জন ছাত্র ও ২৪ জন ছাত্রী।
বোর্ড সূত্রে জানা যায়, এ বছর নকলের দায়ে বহিষ্কার হয়েছিল ৪৯ জন পরীক্ষার্থী। কেউই পাশ করেনি এমন ১টি বিদ্যালয় পঞ্চগড় জেলার বোদা উপজেলার চন্দনবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়। এবার শতভাগ পাশ করেছে এমন স্কুলের সংখ্যা ১৬৬টি। গতবার এর সংখ্যা ছিল ২৬৯টি। দিনাজপুর বোর্ডে অধীনে রংপুর বিভাগের ৮টি জেলায় ২ হাজার ৬০৬টি বিদ্যালয়ে ২৫২টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.