দীপিকার পার্টিতে অনুপস্থিত অমিতাভ
বিনোদন ডেস্ক:
বলিউডের বহুল আলোচিত সিনেমা ‘পিকু’ ১০০ কোটির ঘরে পা রেখেই থেমে যায়নি, তার আয় এখনো বেড়েই চলেছে। আর এই সিনেমার সাফল্যে কয়েকদিন আগেই এক পার্টি দিলেন এই সিনেমার অভিনেত্রী দীপিকা পাডুকোন। দীপিকা পাডুকোনের আয়োজনে করা এই বিশাল পার্টিতে বলিউডের প্রথম সারির তারকারা উপস্থিত ছিলেন। শাহরুখ খান, করণ জোহর, কঙ্গনা রনৌত, ইরফান খানের মত তারকারা উপস্থিত থাকলেও সেখানে উপস্থিত ছিলেন না অমিতাভ বচ্চন। অথচ এই সিনেমা করতে গিয়ে দীপিকা ও অমিতাভের মধ্যে নাকি আসল বাবা-মেয়ের সম্পর্ক গড়ে উঠেছিল বলে শোনা যায়। ‘পিকু’ সিনেমার সাফল্যের জন্য অবশ্য অমিতাভ বচ্চন তার ভক্তদের প্রতি ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। আর দীপিকার পার্টিতে অমিতাভের অনুপস্থিতির কারণ সম্পর্কে জানতে চাইলে অমিতাভের উত্তর শুনে সকলেই একটু নড়েচড়ে বসেন। কিংবদন্তি এই অভিনেতা যে বলেন তাকে পার্টিতে আমন্ত্রণই জানাননি দীপিকা।