Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দুই বছর পর কঙ্গনার ‘আই লাভ নিউ ইয়ার’!

বিনোদন ডেস্ক:
২০১৩ সালের ছবি মুক্তি পাচ্ছে ২০১৫ সালে! মাঝখানে কেটে গেছে দুই বছর। সবাই ভুলেই বসেছিলো কঙ্গনা রানাউত ও সানি দেওল অভিনীত ছবি ‘আই লাভ নিউ ইয়ার’ এর কথা। অবশেষে মুক্তি পেতে যাচ্ছে কঙ্গনা-সানি দেওল অভিনীত এই ছবিটি। জানা গেছে, ৩ জুলাই বলিউডে রিলিজ। হতে চলেছে সিনেমাটি। এতে সানি দেওল ও কঙ্গনা রাণৌত ছাড়াও অভিনয় করেছেন তানিশা মুখার্জি ও প্রেম চোপড়া। দুই বছর পর ‘আই লাভ নিউ ইয়ার’ মুক্তি যখন দোরগোড়ায়, তখন নাকি এই ছবি নিয়ে চিন্তিত বলিউডের কুইন খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাউত। কারণ হিসেবে অনেকেই অনুমান করছেন, ২০১৩ সালের পর বলিউডে কঙ্গনার এক নতুন ইমেজ সস্পষ্টি হয়েছে। তিনি অসাধারণ কিছু চলচ্চিত্রে অভিনয় করে বলিউডে মেধাবী অভিনেত্রীর জায়গা দখল করেছেন। এখন যদি ওই সিনেমা রিলিজ হয়, তাহলে হয়তো হয়তো তার ক্যারিয়ারে নেতিবাচক কিছু প্রভাব ফেলতে পারে। তবে এ বিষয়ে কঙ্গনা রানাউতের কাছ থেকে কিছু জানা জায়নি। বর্তমানে তিনি ‘তনু উইডস মনু রিটার্নস’ নিয়ে দারুন ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছেন। ছবিটি ইতিমধ্যে ব্যবসায়ী সফলতার মুখ দেখে ফেলেছে।

Leave A Reply

Your email address will not be published.