Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দুই যুগ পর বড়পর্দায় দেখা যাবে সঞ্জয়-মাধুরী জুটিকে

‘কলঙ্ক’ সিনেমার মধ্য দিয়ে প্রায় ২ যুগ পর একসঙ্গে বড়পর্দায় হাজির হতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় তারকা জুটি সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিত।

গত সপ্তাহে মুম্বাইতে অভিষেক বর্মণ পরিচালিত সিনেমাটির শুটিং হয়েছে।‘কলঙ্ক’র একটি ঘনিষ্ঠ সূত্র বলেন, সঞ্জয় ও মাধুরী একসঙ্গে তিন দিন শুটিং করেছেন। তাদের সঙ্গে ছিলেন বরুণ ধাওয়ান ও আলিয়া ভাট।

সূত্রটি আরো জানায়, কোনো রকম দ্বিধা ছাড়াই সঞ্জয়-মাধুরী একসঙ্গে ক্যামেরার সামনে সুন্দরভাবে অভিনয় করে গেছেন।

আগামী ৫ থেকে ৭ সেপ্টেম্বর মাধুরী একই সিনেমার একটি গানের শুটিংয়ে অংশ নেবেন। এতে নাচের কোরিওগ্রাফি করবেন সজুর খান ও রেমো ডি’সুজা।

চলতি মাসেই সিনেমাটির গুরুত্বপূর্ণ সব দৃশ্যের শুটিং শেষ হওয়ার কথা রয়েছে। পরিচালক চাইছেন নভেম্বরের মধ্যে সিনেমাটির কাজ শেষ করতে।

১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত আফজাল খান পরিচালিত ‘মহানটা’ সিনেমা দিয়ে শেষবার পর্দায় উপস্থিত হয়েছিলেন সঞ্জয়-মাধুরী জুটি।

Leave A Reply

Your email address will not be published.