Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী দিলেন কাউনিয়ার শিক্ষক নাঈম


কাউনিয়া প্রতিনিধিঃ
বিশ্বজুঁড়ে চলছে প্রাণঘাতী বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের ভয়াবহ প্রকোপ। এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের সাধারণ মানুষরা।

রংপুরের কাউনিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জান্নাতুল নাঈম বাবু সম্প্রতি করোনার সৃষ্ট প্রভাবে কর্মহীন হয়ে বিপাকে পড়া অসহায় দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

বুধবার (২২ এপ্রিল) সকালে উপজেলার তকিপল বাজারস্থ নিজ বাড়ীতে ১’শ ২০ খেটে খাওয়া হতদরিদ্রের মাঝে খাদ্য সহায়তার চাল, আলু, মিষ্টি কুমড়া বিতরণ করা হয়।

শিক্ষক নাঈম’র উদ্যোগে ইতোমধ্যে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দুস্থদের মাঝে মাস্ক বিতরণসহ গুরুত্বপূর্ণ এলাকায় জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। তার এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা।

Leave A Reply

Your email address will not be published.