দু্ই দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করলেন মোদী
স্টাফ রিপোর্টার: দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা ত্যাগ করেছেন। রবিবার রাত সাড়ে আটটার পর মোদীকে বহনকারী ভারতীয় বিমান বাহিনীর বিশেষে বিমান ‘রাজদূত’ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লীর উদ্দেশ্যে উড়ে যায়।
এসময় বিমানবন্দরে উপস্থিত থেকে মোদীকে বিদায় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিমানের সিঁড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে ফুলের তোড়া দিয়ে বিদায় জানান ভারতের প্রধানমন্ত্রীকে।
এছাড়াও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী আমির হোসেন আমু, আইনমন্ত্রী আসিনুল হক, ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলী, ঢাকায় ভারতের হাইকমিশনার পঙ্কজ সরণ, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইঞা, পররাষ্ট্র সচিব শহিদুল হক এসময় উপস্থিত ছিলেন।
একদল সেনা সদস্য এসময় ভারতের প্রধানমন্ত্রীকে সামরিক কায়দায় অভিবাদন জানান। সেসময় তিন বাহিনীর প্রধান ও আইজিপি উপস্থিত ছিলেন।