Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দেবহাটায় গাছ থেকে পড়ে স্কুল ছাত্রর মৃত্যু

mintu

দেবহাটা(সাতক্ষীরা)প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটার কামটায় নারকেল গাছ থেকে পড়ে অষ্টম শ্রেণীর স্কুল ছাত্রর মৃত্যু হয়েছে । সে উপজেলার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র কামটা গ্রামের শরিফুজ্জামান পুটুর পুত্র আরশাফুল ইসলাম (১৪)।
জানা যায়, গতকাল সকাল ৮ টার দিকে আরশাফুল তার বাড়ি কাছের একটি নারকেল গাছে নারকেল পাড়ার জন্য উঠেছিলো হটাৎ তার হাত স্লিপ করে মাটিতে পড়ে যায়। স্থানীয় ও আত্মীয়-স্বজনরা মিলে প্রথমে সখিপুর হাসপাতালে নিয়ে যায়। কর্মরত ডাক্তাররা তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরশাফুলের মৃত্যু হয়। আরশাফুলের এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Leave A Reply

Your email address will not be published.