Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দেবহাটায় ট্রাকের ধাক্কায় দুই সাইকেল আরোহী নিহত

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ধোপাডাঙ্গা মোড়ে ট্রাকের ধাক্কায় মহাদেব ঘোষ ও কেনারাম ঘোষ নামে দুই সাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকালে সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহাদেব এ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের রঞ্জন কুমার ঘোষের ছেলে ও কেনারাম একই এলাকার হরিপদ ঘোষের ছেলে। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, মহাদেব ও কেনারাম সাইকেলে করে বাজারে যাচ্ছিলেন। পথে কালিগঞ্জগামী একটি ট্রাক সাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মহাদেব মারা যান। এ ঘটনায় গুরুতর আহত হন কেনারাম। এ অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

Leave A Reply

Your email address will not be published.