দেবীগঞ্জে কালিগঞ্জ মহাবিদ্যালয়ের ভবন উদ্বোধন করলেন এমপি নুরুল ইসলাম সুজন
দেবীধঞ্জ প্রতিনিধি : পঞ্চগড় দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ মহাবিদ্যালয়ের প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মননীয় এমপি এ্যাডঃ নুরুল ইসলাম সুজন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮নং দন্ডপাল ইউনিয়নের চেয়রম্যান ও দন্ডপাল ইউনিয়নের চেয়রম্যান আলহাজ্জ্ব মোঃ আজগর আলী। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন প্রকৌশলী মেনহাজুল হ, ঠাকুরগাঁও পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার খালেকুজ্জান, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, উপজেলা আ’লীগ সভাপতি অ,স,ম নুরুজ্জামন, সহসভাপতি আলহাজ গিয়সউদ্দিন চৌধুরী, ঠাকুরগাঁও পল্লীবিদ্যুৎ সমিতির জিএম রফিকুল ইসলামপ্রমুখ। দন্ডপাল ইউনিয়ন আ,লীগের সাধারন সম্পাদক বাবু সুবাস চন্দ্রের সার্বিক ব্যাবস্থাপনায় প্রধান অতিথির বক্তব্যে শেষে ভিত্তি প্রস্তরের মোড়ক উন্মোচন করেন ও প্রায় সারে পাচ কিঃ মিঃ বিদ্যুতের সংযোগ উদ্বোধন করে মোনাজাত করেন।