Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দেরিতে হলেও মুস্তাফিজকে চাই সাসেক্সের

foz

বাংলাদেশের পেস সেনসেশন মুস্তাফিজুর রহমানকে পাওয়ার আশা ছাড়ছে না সাসেক্স। ইংলিশ এই কাউন্টি দল একটু দেরিতে হলেও বাংলাদেশের কাটার-স্লোয়ার মাস্টারকে চায়। বাড়ি থেকে দূরে দীর্ঘদিন থাকার পর মুস্তাফিজ একটু সময় চাইতেই পারেন। সাসেক্স এই বাঁ হাতি বোলারকে সেই সময় দিতে চায়।

মুস্তাফিজ সানরাইজার্স হায়দ্রবাদের হয়ে আইপিএল কাঁপাচ্ছেন। তবে মাত্র একবছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা খেলোয়াড়ের বয়স তো মাত্র ২০। এই বয়সে বাড়ির টান একটু বেশিই থাকে। এই প্রথম এতটা দিন বাড়ি থেকে দূরে তিনি। শোনা যাচ্ছিল মুস্তাফিজ সাসেক্সে নাও যেতে পারেন। এমনি অনেক খেলেছেন। আপাতত আর খেলার চাপ নিতে চান না।

কিন্তু যুক্তরাজ্যের সংবাদপত্র আরগাস জানাচ্ছে, মুস্তাফিজকে খেলানোর সম্ভাব্য সব উপায় নিয়ে বসেছে সাসেক্স। তাদের অধিনায়ক লুক রাইট বলেছেন, “ফিজ অবশ্যই আসছে। ক’টা ম্যাচ সে খেলবে সেটাই ঠিক করছি আমরা। বুঝতে হবে ও তরুণ। দীর্ঘদিন বাড়ির বাইরে। আর এমন পরিবেশে যেখানে নিজের ভাষায় কথা বলার উপায় নেই। অনেক ম্যাচও খেলেছে। আমরা তাই তাকে যথেষ্ট বিশ্রাম দিতে চাই। যাতে যখন আসে তখন সেরাটা দিতে পারে।” রাইট বলেছেন, “আগে থেকেই জানতাম প্রথম দুটি ম্যাচ মিস করবে সে। এখন দেখতে হবে আরো একটি ম্যাচ মিস করে কি না। অসাধারণ ফর্মে সে। তাকে সম্ভাব্য বেশি ম্যাচে খেলাতে চাই। তবে এরপরও অনেক ম্যাচ খেলতে পারবে।”

আইপিএলে ১৩ ম্যাচ টানা খেলেছেন মুস্তাফিজ। নিয়েছেন ১৪ উইকেট। রবিবার হায়দ্রাবাদ গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে। শুক্রবার সাসেক্সের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এরপর হায়দ্রাবাদ প্লে অফে খেললে ২৯ মের ফাইনালেও খেলার সম্ভাবনা থাকবে। ১ জুন সাসেক্সের দ্বিতীয় ম্যাচ। সেটাও তাহলে মিস করবেন মুস্তাফিজ। এর দুই দিন পর সারের বিপক্ষে হোম ম্যাচ। তবে ১০ জুন কেন্টের বিপক্ষে মুস্তাফিজের খেলা নিশ্চিত। এমনটাই ভাবছে সাসেক্স।

Leave A Reply

Your email address will not be published.