Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দেশবাসী ভবিষ্যতে বিএনপির মতো কুৎসিত দলকে প্রত্যাখ্যান করবে : প্রধানমন্ত্রী

images (11)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষ কখনো বিএনপির মতো একটি কুৎসিত দলকে ভোট দেবে না। ভবিষ্যতে দেশবাসী তাদেরকে গতকালের ঢাকা ও চট্টগ্রামের সিটি নির্বাচনের মতো প্রত্যাখ্যান করবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষ কেন তাদের ভোট দেবে। বরং জনগণ তাদের চিরদিন ঘৃণা করবে। কারণ তারা মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়েছে, জীবন্ত মানুষ পুড়ে মেরেছে এবং মানুষের দুর্ভোগের সৃষ্টি করেছে।

তিনি আজ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ৩ মাসের অবরোধ ও হরতালে নিহত ব্যক্তিদের স্বজন এবং আহত ব্যক্তি ও ক্ষতিগ্রস্ত বাস মালিকদের মাঝে চেক বিতরণকালে এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এ অনুষ্ঠানে ভাষণকালে প্রধানমন্ত্রী আরো বলেন, বিপুল সংখ্যক ভোটারের অংশগ্রহণে সুষ্ঠু পরিবেশে গতকালের সিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিএনপি একটি বা দু’টি হত্যাকা- ঘটিয়ে নির্বাচন বর্জন করতে চেয়েছিল। কিন্তু আইন প্রয়োগকারী সংস্থার অধিক সতর্কতার জন্য তারা এটা করতে পারেনি।

তিনি বলেন, দেশে এর আগে অনুষ্ঠিত ৫ সিটি কর্পোরেশনের নির্বাচনের চেয়েও গতকালের নির্বাচন অধিক শান্তিপূর্ণ ছিল। ২ হাজার ৭শ’র মধ্যে মাত্র কয়েকটি কেন্দ্রের ভোট স্থগিত ও কিছু বুথে গোলযোগ হয়েছে।

শেখ হাসিনা বলেন, কেবল মেয়র নয় কাউন্সিলর পদেও সিটি নির্বাচন হয়েছে। এজন্য কিছু ঘটনা ঘটেছে এবং তা নিয়ন্ত্রণে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। হিসেব করলে দেখা যাবে পূর্ববর্তী নির্বাচন ও বিশ্বের অন্যান্য স্থানের নির্বাচনী গোলযোগের চেয়ে গতকারের ঘটনা ছিল খুবই নগণ্য।
জনগণের ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছে বিএনপির এই অভিযোগ নাকচ করে প্রধানমন্ত্রী বলেন, ভোট দিতে বাধা দেয়া হলে বিএনপির প্রার্থীরা এত ভোট পেল কিভাবে।

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়াল আলম ও এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা অন্যান্যের মধ্যে এসময় উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী আজ ২৫৮টি চেকে মোট ১০ কোটি ৪৭ লাখ ৪০ হাজার টাকা প্রদান করেন। এর মধ্যে নিহতদের আত্মীয়-স্বজন ও আহত ব্যক্তিদের ৮ কোটি ৪১ লাখ এবং ৬৫ জন বাস মালিককে ২ কোটি ৬ লাখ ৪০ হাজার টাকা দেয়া হয়।
এনিয়ে প্রধানমন্ত্রী বিএনপি-জামায়াতের ৩ মাসের নৃশংসতায় ক্ষতিগ্রস্তদের পরিবারকে ৭৭২টি চেকে ২৫ কোটি ১০ লাখ ১৩ হাজার টাকা প্রদান করেন।

Leave A Reply

Your email address will not be published.