Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দেশব্যাপী জামায়াতের ২৪ ঘণ্টার হরতাল চলছে

hortalএকাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন খারিজ করে দিয়ে ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে দলটির দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতাল চলছে। আজ রবিবার সকাল ৬টা থেকে আগামীকাল সোমবার সকাল ৬টা পর্যন্ত এ হরতাল চলবে।
নিজামীর ফাঁসির রায় বহাল রাখার পর গত বৃহস্পতিবার দুপুরে জামায়াতের ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদের নামে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ হরতালের ঘোষণা দেওয়া হয়।
এর আগে, ওইদিন বেলা সাড়ে ১১টার দিকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ নিজামীর রিভিউ আবেদন খারিজ করে ফাঁসির রায় বহাল রাখেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

Leave A Reply

Your email address will not be published.