Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দেশের উন্নয়নশীলতার বিশ্ব স্বীকৃতিতে কাউনিয়ায় বালাপাড়া ইউপি’র বর্ণাঢ্য আনন্দ র‌্যালী

মিজান, কাউনিয়া প্রতিনিধি: বাংলাদেশের উন্নয়নশীলতার আন্তর্জাতিক স্বীকৃতিতে রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়ন পরিষদ এর আয়োজনে শনিবার ২৪শে মার্চ দিনব্যাপি মোফাজ্জল হোসেন মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নানা কর্মসূচী পালন করে।
সকালে বিদ্যালয় মাঠ হতে হাজারো মানুষের অংশগ্রহনে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় মাঠে আয়োজিত বালাপাড়া ইউনিয়ন আ’লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আনছার আলী’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সিঃ সহ-সভাপতি সাইফুল ইসলাম সেলিম, যুগ্ন সম্পাদক প্রভাষক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, সদস্য হাবিবুর রহমান হাবিব, দপ্তর সম্পাদক এড়. জাহাঙ্গীর হাসান, বালাপাড়া ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক দিলদার আলী, আ’লীগ নেতা প্রভাষক সরকার আবু ফেরদৌস মোঃ মহসীন হীরা। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আইয়ুব আলী ও ফজলুর রহমান, ইউপি সদস্য আমিনুল ইসলাম পলাশ, দুলাল মিয়া, অমরেশ চন্দ্র, জমিলা খাতুন, মালেকা খাতুন, বিউটি বেগম প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন আ’লীগ ওতার সহযোগি সংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সূধীবৃন্দ্

পরে আয়োজিত কর্মসূচীর মধ্যে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও প্রীতি ফুটবল খেলা ছাড়াও বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং চ্যানেল আই তারকা তিলোতমা বিশ^াস ও স্থানীয় শিল্পীদের গাওয়া মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

Leave A Reply

Your email address will not be published.