Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দেশের মাটিতে বাংলাদেশকে হারানো বড় চ্যালেঞ্জ-ডুমিনি

স্পোর্টস ডেস্ক:
সাম্প্রতিক দুর্দান্ত পারফরম্যান্সের কারণে বাংলাদেশ সম্পর্কে পুরো ক্রিকেট বিশ্বের ধারণাই এখন পাল্টে গেছে। পারফরম্যান্স দিয়েই বিশ্ব দরবারে সম্মান আদায় করে নিয়েছে বাংলাদেশ। আর দেশের মাটিতে তাদের হারানো সহজ হবে না। এমনটাই মনে করেন দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা অলরাউন্ডার জেপি ডুমিনি। বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে নতুন বাংলাদেশ সম্পর্কে ডুমিনি বলেন, ‘গত দুই-এক বছরে বাংলাদেশকে নিয়ে সবার দৃষ্টিভঙ্গিই বদলে গেছে। বিশেষ করে আইসিসি টুর্নামেন্টগুলোতে ভালো করাটা বড় ভূমিকা রেখেছে। গত বিশ্বকাপে তারা কোয়ার্টার-ফাইনালে খেলেছে। দেশের মাটিতে তো ওদের হারানো আরও বড় চ্যালেঞ্জ। আমরা মোটেও হালকা করে নিচ্ছি না।’ বৃহস্পতিবার মিরপুরে অনুশীলন করে দক্ষিণ আফ্রিকা। শুক্রবার দুপুর ১ টায় সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশের বিপক্ষে।

Leave A Reply

Your email address will not be published.