Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দেশের সব আদালতে দুই মাসের মধ্যে জাতির জনকের ছবি প্রদর্শনের নির্দেশ


হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও কেএম কমরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ, সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালতের এজলাস কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানো, প্রদর্শন এবং সংরক্ষণের নির্দেশ দিয়েছেন ।

আগামী দুই মাসের মধ্যে দেশের সব আদালত কক্ষে জাতির জনক বঙ্গবন্ধুর ছবি টানানোর পরে এ ব্যাপারে হাইকোর্টে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আইন মন্ত্রণালয়, হাইকোর্টের রেজিস্ট্রার, অর্থ মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানিতে হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন।

আদেশের বিষয়টি রিটকারী আইনজীবী সুবিরনন্দি দাস নিশ্চিত করেন।

Leave A Reply

Your email address will not be published.