Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দেশের ১৭৭ সাংবাদিককে আজ অনুদান দেবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি : দেশের ১৭৭  প্রয়াত, অসুস্থ, অসচ্ছল, অসহায় এবং বেকার সাংবাদিককে আজ বৃহস্প্রতিবার অনুদান দেবেন প্রধানমন্ত্রী । এ খাতে সরকারের তরফ থেকে এবার প্রায় সোয়া কোটি টাকার অনুদান দেয়ার সিদ্ধান্ত হয়েছে। আজ সকাল ১১টায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এ অনুদানের অর্থ সাংবাদিকদের হাতে তুলে দেবেন বলে জানা গেছে। যারা ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না তাদের চেক পাঠিয়ে দেয়া হবে। চলতি সপ্তাহে অনুদানের চূড়ান্ত তালিকা প্রস্তুত করেছে তথ্য মন্ত্রণালয়। এ অনুদান প্রাপ্তদের মধ্যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) পাচ্ছেন ৫৩ জন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বিভিন্ন জেলা ইউনিটের ৫০ জন এবং বিভিন্ন জেলা থেকে আবেদনকারী আরও ৭৩ জন অনুদান পেতে যাচ্ছেন।

অনুদানের তালিকায় অন্তর্ভুক্তরা সর্বনিম্ন ৫০ হাজার টাকা এবং সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পাচ্ছেন। এর মধ্যে কয়েকজন ১ লাখ এবং ১ লাখ ৫০ হাজার টাকা করেও পাচ্ছেন। অনুদান পেতে যাওয়াদের মধ্যে অনেকেই পরিবারের সদস্যের অসুস্থতাজনিত কারণও উল্লেখ করেছেন।

তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শত ব্যস্ততার মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের হাতে অনুদান তুলে দেয়ার অনুষ্ঠানে যোগ দেয়ার আগ্রহ দেখিয়েছেন। অনুষ্ঠানে বিভিন্ন সাংবাদিক ফোরামের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং বিশিষ্ট সাংবাদিকরা উপস্থিত থাকবেন।

Leave A Reply

Your email address will not be published.