Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দেশে ৪ হাজার ১৫২টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক রয়েছে

নিজস্ব প্রতিনিধি : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘সারা দেশে ৪ হাজার ১৫২টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক এবং বারডেম হাসপাতালসহ ৭০টি ডায়াবেটিকস সেন্টার রয়েছে।’ বুধবার সংসদে সরকারি দলের সদস্য মো. ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সরকারি পর্যায়ে পরিচালিত স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে স্বাস্থ্যসেবার মান নির্ধারণ ও নিয়ন্ত্রণের জন্য একটি কৌশলপত্র ‘ন্যাশনাল স্ট্র্যাটেজিক প্লানিং অন কোয়ালিটি অব কেয়ার ফর হেলথ সার্ভিস ডেলিভারি, বাংলাদেশ’ এবং একটি গাইড লাইন ‘ন্যাশনাল হেলথ কেয়ার স্ট্যান্ডার্ড’ রয়েছে। সে অনুযায়ী স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।’

Leave A Reply

Your email address will not be published.