Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দেশ রক্ষায় সন্ত্রাসবিরোধী ঐক্য গড়ে তুলতে হবে: খালেদা জিয়া

khaledaগুলশানে সন্ত্রাসী হামলার ঘটনায় দেশের নিরাপত্তা ব্যবস্থার প্রকট সঙ্কট বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে রাজধানীর গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন।
খালেদা জিয়া বলেন, দেশ আজ গভীর সঙ্কটে। ক্ষমতার চেয়ে প্রিয় মাতৃভূমিকে নিয়ে আগে ভাবতে হবে। এ জন্য সন্ত্রাসবিরোধী ঐক্য গড়ে তুলতে হবে।
এর আগে বিকালে ৩টায় দলের সর্বোচ্চ নীতিনির্ধারনী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকে বসবেন তিনি। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন খালেদা জিয়া।
রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা নিয়ে প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলন ডাকে বিএনপি।

Leave A Reply

Your email address will not be published.