Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দৈনিক বজ্রশক্তির মিডিয়া কর্মীরা খুবই পরিশ্রমী – শিকদার মকবুল হক

bmf mokbulরংপুর প্রতিনিধিঃ দৈনিক বজ্রশক্তির সাথে সংশ্লিষ্ট মিডিয়া কর্মীরা খুবই পরিশ্রমী এবং মানবতাবাদী বলে মন্তব্য করেছেন সাবেক বিচারপতি ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান শিকদার মকবুল হক। রবিবার সকাল ১০টায় বিএমএফের কার্যক্রমে দুই দিনের সফরে এসে দৈনিক বজ্রশক্তি ও জেটিভি অনলাইনের রংপুর বিভাগীয় কার্যালয়ে সৌজন্য পরিদর্শন কালে তিনি আরো বলেন, মিডিয়ার পর্দা ওপেন করলেই দেখা যায় দেশে শিশু হত্যা এবং অপহরণসহ বিভিন্ন ধরনের মানবধিকার লঙ্ঘিত হচ্ছে এসবের বিরুদ্ধে সকলকে নৈতিকভাবে সচেতন হয়ে সমাজ পরিবর্তনের জন্য কাজ করতে হবে। দৈনিক বজ্রশক্তির রংপুর বিভাগীয় অফিসটি ঘুরে ঘুরে পরিদর্শন করান দৈনিক বজ্রশক্তি ও জেটিভি অনলাইনের রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান আমিরুল ইসলাম। পরিদর্শনকালে টাঙ্গাইল করটিয়ার জমিদার পন্নী পরিবারের ইতিহাস ও হেযবুত তওহীদের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নীর জীবনী নিয়েও আলোচনা করা হয়। এসয় উপস্থিত ছিলেন দৈনিক বজ্রশক্তির প্রকাশক ও সম্পাদক এবং বিএমএফের যুগ্ন মহাসচিব এস এম সামছুল হুদা, বিএমএফের মহাসচিব এস এম সাইফুর রেজা, বিএমএফের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ও সাপ্তাহিক পাপিয়ার সম্পাদক পাপিয়া সেলিম বিএমএফের দপ্তর সম্পাদক আব্দুল কাদের, গঙ্গাচড়া উপজেলা শাখার সভাপতি বাদশা আলম, হেযবুত তওহীদের রংপুর বিভাগীয় আমির আশেক মাহমুদ, রংপুর জেলা আমির ও দৈনিক বজ্রশক্তির জেলা প্রতিনিধি আব্দুল কুদ্দুস শামীমসহ দৈনিক বজ্রশক্তি ও জেটিভি অনলাইনের প্রতিনিধিগণ।

Leave A Reply

Your email address will not be published.