Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দ. কোরীয় উপকূলে পারমাণবিক ক্ষেপণাস্ত্রবাহী মার্কিন সাবমেরিন

উত্তর কোরিয়ার ফের ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর এ অঞ্চলের যুদ্ধ উত্তেজনা আরো কয়েকগুণ বাড়িয়ে দিতে দক্ষিণ কোরিয়ায় হাজির হয়েছে মার্কিন পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন ইউএসএস মিশিগান। সাবমেরিনটি এ অঞ্চলে আগত মার্কিন বিমানবাহী রণতরী কার্ল ভিনসনের সঙ্গে যুক্ত হতে প্রস্তুত রয়েছে। এখবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা- বিবিসি।

উত্তর কোরিয়ায় আজ (মঙ্গলবার) পালিত হচ্ছে দেশটির সেনাবাহিনীর ৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এর আগে এমন অনুষ্ঠানের সময়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এবারও এমন পরীক্ষা চালানো হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন-উত্তর কেরিয়ার অতি আক্রমণাত্মক ও উস্কানিমূলক বাক্যবিনিময়ের কারণে এ অঞ্চলের উত্তেজনা চরম অবস্থায় পৌঁছেছে।

উত্তর কোরিয়া সম্পর্কে বিস্তারিত মত প্রকাশের জন্য বুধবার এক সংবাদ সম্মেলনে পুরো মার্কিন সিনেটকে হোয়াইট হাউসে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া পরস্পর উস্কানিমূলক কর্মকাণ্ড এবং মার্কিন বিমানবাহী রণতরী ভিনসন স্ট্রাইক গ্রুপকে কোরিয়া উপদ্বীপে পাঠানোর ঘোষণার পর সেখানে এখন কার্যত যুদ্ধাবস্থা জারি রয়েছে।

পারমাণবিক ক্ষেপণাস্ত্র ছাড়াও ইউএসএস মিশিগানে ১৫৪টি টমাহক ক্ষেপণাস্ত্র, ৬০ জন বিশেষ প্রশিক্ষিত সেনা এবং কয়েকটি মিনি-সাবমেরিন রয়েছে বলে দক্ষিণ কোরিয়ান এক সংবাদপত্র জানিয়েছে। মার্কিন শক্তি প্রদর্শনের অংশ হিসেবে কার্ল ভিনসনের সঙ্গে যুক্ত হয়ে ইউএসএস মিশিগান কোরিয়া উপদ্বীপে সামরিক মহড়া চালাবে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন নৌবাহিনী জানিয়েছে, রণতরী কার্ল ভিনসন নির্দেশ অনুসারে কোরিয়ার দিকে যাত্রা করেছে।

পিয়ংইয়ং কোরিয়া উপদ্বীপে যে কোনও সামরিক মহড়াকে আগ্রাসন বলে মনে করে। প্রতিক্রিয়ায় তারা এর আগে হুমকি দিয়েছে, ‘মার্কিন আগ্রাসন রুখতে প্রয়োজনে রণতরী ডুবিয়ে দেওয়া হবে।’ এছাড়া দেশটি তাদের পারমাণবিক পরীক্ষা কেন্দ্র পুঙ্গি-রিতে কর্মকাণ্ড জোরদার করেছে এবং তারা যেকোনো সময় পারমাণবিক পরীক্ষা চালানোর জন্যে প্রস্তুত। জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের বরাত দিয়ে সোমবার দৈনিক দং-এ ইলবো এ খবর জানিয়েছে। উত্তর কোরিয়া একটি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা এবং স্যাটেলাইট বহন করা একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করায় ২০১৬ সালের গোঁড়ার দিক থেকেই কোরীয় উপদ্বীপ নিয়ে উত্তেজনা শুরু হয়। ২০১৬ সালের সেপ্টেম্বরে পিয়ংইয়ং আরেকটি পারমাণবিক পরীক্ষা চালায়। এছাড়াও তারা এ বছর ২০টির বেশী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। বিবিসি।

Leave A Reply

Your email address will not be published.