Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় জামিন পেলেন লতিফ সিদ্দিকী

স্টাফ রিপোর্টার : ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে দায়ের করা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন প্রাক্তন মন্ত্রী আবদুল লতিফ ‍সিদ্দিকী।  সোমবার বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে তিনি মুক্তি পান।

এর আগে গত ২৩ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে দায়ের করা ১০ মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান আবদুল লতিফ সিদ্দিকী। সর্বশেষ মামলায় জামিনের ফলে তার মুক্তি পেতে বাধা নেই বলে জানান আইনজীবীরা। ওই দিন বিচারপতি নিজামুল হক ও বিচারপতি ফরিদ আহমদ শিবলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ১০ মামলার মধ্যে চট্টগ্রামে ৭টি, লক্ষীপুরে ১টি, চাঁপাইনবাবগঞ্জে ১টি ও ঢাকায় ১টি। এর আগে হাইকোর্টের একই বেঞ্চ থেকে ২৬ মে ৭ মামলায় জামিন পান লতিফ সিদ্দিকী।

প্রসঙ্গত, গত বছর ২৯ সেপ্টেম্বর নিউইয়র্কে টাঙ্গাইল সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে পবিত্র হজ ও তাবলিগ জামাত নিয়ে কটূক্তি করেন তখনকার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী লতিফ সিদ্দিকী।

লতিফ সিদ্দিকী বলেন, ‘আমি জামায়াতে ইসলামীর যত বিরোধী, তার চেয়েও বেশি হজ ও তাবলিগের বিরোধী। কত ম্যান পাওয়ার নষ্ট হয়, তোমরা বিবেচনা করে দেখ। হজের জন্য ২০ লাখ মানুষ আজ সৌদিতে গেছে। এদের কোনো কাজ নেই। এরা কোনো প্রোডাকশন করছে না, শুধু রিডাকশন করছে, শুধু খাচ্ছে। দেশের টাকা নিয়ে গিয়ে ওদের দিচ্ছে।’

এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এসব প্রতিবেদনের পর দেশ ও দেশের বাইরে সমালোচনার ঝড় বয়ে যায়। ইসলামী সংগঠনগুলো প্রাক্তন এই মন্ত্রীর বিচার দাবি করে বিক্ষোভ সমাবেশ করেন। এ ছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন আদালতে একের পর এক মামলা দায়ের হয়।

Leave A Reply

Your email address will not be published.