Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ধর্মীয় অনুশাসন মেনে চলার পরামর্শ দিলেন শিবলী সাদিক এমপি

এম রুহুল আমিন প্রধান,নবাবগঞ্জ: ধর্মীয় অনুশাসন মেনে চলার পরামর্শ দিলেন দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য মো. শিবলী সাদিক। সম্প্রতি সৌদি আরব থেকে ওমরাহ হজ্ব শেষে দেশে ফিরে সৈয়দপুর বিমানবন্দরে নেমে স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উদ্দেশ্যে উপরোক্ত কথাগুলো বলেছেন। এ সময় উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. পারুল বেগম সহ ৫ শতাধিক নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান সংসদ সদস্যকে। তিনি আরো বলেছেন, ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে হজ্ব একটি গুরুত্বপূর্ণ ইবাদত। যারা সামর্থ্যবান তারা যেন অবশ্যই হজ্ব পালন করেন। এছাড়াও সংসদ সদস্য এলাকার উন্নয়ন ও জনসাধারণের সেবা করার জন্য নেতৃবৃন্দকে দিক নিদের্শনা দেন। এ সময় ৯নং কুশদহ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও স্বপ্নপুরীর স্বত্ত¡াধিকারী আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. আমির হোসেন, সাদেকুল ইসলাম, ডা. মোশারফ হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ জিয়াউর রহমান মানিক, মো. দবিরুল ইসলাম, ৫নং পুটিমারা ইউপি চেয়ারম্যান মো. সরোয়ার হোসেন, কুশদহ ইউপি চেয়ারম্যান সায়েম সবুজ, মাহমুদপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা, ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান সবুজ প্রমুখ। নবাবগঞ্জে ফিরে এসে সংসদ সদস্য তার বাবার কবর জিয়ারত শেষে এলাকাবাসীর আয়োজনে এক আলোচনা সভায় মিলিত হন। সেখানে দিনাজপুর ৪ উপজেলার আওয়ামী লীগের ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.