Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ধামরাইয়ে ডোবায় মাছ ধরা নিয়ে সংঘর্ষ, বৃদ্ধকে গলা টিপে হত্যা

নিউজ ডেস্ক:
ঢাকার ধামরাইয়ে ডোবায় মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় আবদুল কাদের (৬০) নামে এক বৃদ্ধের গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে।

গতকাল সোমবার দুপুরে উপজেলার রোয়াইল ইউনিয়নের বহুতকুল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ওই বৃদ্ধকে গলাটিপে হত্যার অভিযোগে মেহেদী হোসেন (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। পারভেজ নামের আরেক যুবক পলাতক রয়েছেন। নিহত আবদুল কাদের ফকির ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের বহুতকুল এলাকার বাসিন্দা। অপরদিকে আটক মেহেদী হোসেন একই গ্রামের আবদুল মান্নানের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, কাদের ফকিরের পরিবার একটি ডোবা দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছিল।

গতকাল সোমবার দুপুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষ পারভেজ ডোবার মালিকানা দাবি করে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তার দুই গ্রুপে ভাগ হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পারভেজ নামের ওই যুবক প্রতিপক্ষ আবদুল কাদেরকে গলা টিপে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় আরও দুইজন আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। ধামরাই থানার এসআই রাসেল হোসেন বলেন, এ ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

Leave A Reply

Your email address will not be published.