Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ধুম ফোর’ এ শাহরুখকেই চান ভক্তরা

বিনোদন ডেস্ক:
বেশ কয়েক বছর ধরেই ‘ধুম’ সিনেমার কিস্তিগুলো ব্লকবাস্টার হিট হয়ে আসছে। আর এবারে ‘ধুম ফোর’ নিয়ে নির্মাতারা হাজির হবার চিন্তা করছেন। তবে মূল সমস্যা দেখা দিয়েছে এর কেন্দ্রীয় চরিত্র নিয়ে। অনলাইনভিত্তিক এক জরিপে ‘ধুম ফোর’ এ শাহরুখকেই চাইছেন ভক্তরা। কয়েকদিন আগেই একটি অনলাইনভিত্তিক জরিপ করা হয়েছে যেখানে ভক্তরা তাদের মতামত জানিয়েছেন। ‘ধুম ফোর’ এর কেন্দ্রীয় চরিত্রে তারা কাকে দেখতে চান সেই জন্যই করা হয়েছিল এই জরিপ। সেখানেই ২৮ ভাগ মানুষ শাহরুখের নাম জানিয়েছেন। এর পরপরই ২৬ ভাগ লোক সালমানের নাম জানিয়েছেন। তবে মাত্র ৩ ভাগ মানুষ রণবীর কাপুরের নাম জানিয়েছেন ধুম এর এই কিস্তির জন্য। উল্লেখ্য, জন আব্রাহামকে দিয়ে শুরু হয়েছিল ‘ধুম’ সিনেমার ধুম। কিন্তু একে একে ঋত্বিক রোশন ও আমির খানও বাজিমাত করে দিয়েছলেন। আর এখন ‘ধুম ফোর’ এর পালা। কে থাকছেন এর কেন্দ্রীয় চরিত্রে, তাই এখন দেখার পালা!

Leave A Reply

Your email address will not be published.