Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ধোনিকে চড় মারার কথা বললেন যুবরাজের বাবা

স্পোর্টস ডেস্ক:
যোগরাজ সিং। সম্পর্কে যুবরাজ সিংয়ের বাবা। তার দাবি, ধোনি বাস্তবে কিছুই না। তাকে ক্রিকেটের ভগবান বানিয়েছে সংবাদমাধ্যম। তিনি মনে করেন, এই সম্মান কখনওই ধোনির প্রাপ্য নয়। এক সময় ধোনির কিছুই ছিল না। কিন্তু মিডিয়া, বিজ্ঞাপন, এইসবই তাকে জনপ্রিয়তার শিখরে নিয়ে গেছে। আর সেই সংবাদমাধ্যমকে দেখেই হাসেন ধোনি। যোগরাজের অভিযোগ, ভারতীয়দের দেখে বিদ্রুপ করেন ধোনি, অথচ এই ভারতবাসীই ধোনির সাফল্যে মাতেন, তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেন। প্রাক্তন এই অল-রাউন্ডারের দাবি, তিনি যদি সংবাদমাধ্যমের কেউ হতেন, তাহলে, ধোনিকে থাপ্পড় মারতেন। তিনি আরও বলেন, একদিন ধোনির কিছু থাকবে না। সেখানেই তিনি বলেন, ধোনি আসলে একজন রাবন। তার দাবি ধোনির অহংকার, দম্ভ একদিন শেষ হয়ে যাবে। বিশ্বকাপ শুরুর আগেও এবিষয় একবার মুখ খুলেছিলেন যোগরাজ সিং। তখন তিনি জানতে চেয়েছিলেনতার ছেলের সঙ্গে ধোনির কীসের শত্র“তা, যার জন্যে তাকে বিশ্বকাপ স্কোয়াডের বাইরে রাখল? তখন তিনি বলেন, ভগবান এর বিচার করবে। যদিও এরপরই টুইট করে পরিস্থিতি বদলের চেষ্টা করেন ছেলে যুবরাজ।

Leave A Reply

Your email address will not be published.