ধোনিদের নিয়ে প্রথম আলোর করা ব্যঙ্গচিত্রে তোলপাড় ভারতে
স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশে এসে প্রথমবারের মত ওয়ানডে সিরিজে হেরে ইতিমধ্যেই দেশে ফিরে গেছে ভারতীয় ক্রিকেট দল। এমনকি মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিদের ছুটি দিয়ে জিম্বাবুয়ে সফরের জন্য দলও ঘোষণা করে ফেলেছে ভারতীয়রা। কিন্তু বাংলাদেশ-ভারত সিরিজের রেশ যেন কেটেও কাটছে না। বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলোর ফান ম্যাগাজিন ‘রস আলো’র এ সপ্তাহের সংখ্যার প্রচ্ছদ নিয়ে তোলপাড় শুরু হয়েছে ভারতজুড়ে। প্রথম আলোর প্রতি সমালোচনার ঝড় বইয়ে দিচ্ছে ভারতীয় গণমাধ্যম। ‘রস আলোয়’ ছাপা হওয়া প্রচ্ছদের ছবিতে দেখা যাচ্ছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের সামনে একটি বিলবোর্ড। যেখানে একটি কাটারি গোছের অস্ত্র (ক্ষুরও হতে পারে) হাতে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর। ওই বোর্ডে লেখা ‘টাইগার স্টেশনারি। এখানে বাংলাদেশে প্রস্তুতকৃত মুস্তাফিজ কাটার পাওয়া যায়। স্টেডিয়াম মার্কেট মিরপুর। বিলবোর্ডটির নীচে একটি ব্যানার হাতে দাঁড়িয়ে আছেন রাহানে, রোহিত, কোহলি, জাদেজা, ধোনি, ধাওয়ান, অশ্বিনরা। ব্যানারে লেখা, ‘আমরাও ব্যবহার করেছি। আপনিও করুন।’
মূলত: প্রথম আলোর ফান ম্যাগাজিনটি নানা ইস্যুতেই বিভিন্ন ধরনের ব্যঙ্গাÍক কার্টুন, ক্যারিকেচার কিংবা ছবি ছাপায়। তাদের এই ব্যঙ্গাÍক ছবি বা কার্টুন শুধু ভারতীয় ক্রিকেটাদেরই এবার বিদ্ধ করেনি, এর আগে বাংলাদেশের ক্রিকেটারদের সম্পর্কেও ছাপানো হয়েছে। ক্রিকেটারদের মুখে বাঘের বদলে বিড়ালের মুখোশ লাগানো হয়েছিল। শুধু তাই নয়, রাজনৈতিক বিষয়েও অনেক কার্টুন ছাপানো হয়েছে রস আলোয়। যেটা থেকে রেহাই পায় না শাসক দলের নেতা-কর্মী থেকে শুরু করে প্রধানমন্ত্রী কিংবা বিরোধী দলীয় নেত্রীও। হাস্য-রসাÍকভাবে সমাজের নানা অসঙ্গতি কিংবা সাধারণ মানুষের ভালোলাগার অনেক বিষয় তুলে ধরা হয়। চলতি সংখ্যায় রস আলোর প্রচ্ছদে যে ক্যরিকেচার ছাপা হয়েছে তাতে স্পষ্ট, মুস্তাফিজ তার হাতের ক্ষুর জাতীয় কার্টার দিয়ে মাথার অর্ধেক চুল কামিয়ে দিয়েছেন রাহানে, রোহিত, কোহলি, জাদেজা, ধোনি, ধাওয়ান, অশ্বিনদের।
মূলত: এ বিষয়টা নিয়েই ক্ষেপেছে ভারতীয় মিডিয়া। কলকাতার আজকাল পত্রিকা ‘অর্ধেক মাথা মুড়ানো ধোনি-কোহলিদের’ শীর্ষক শিরোনামে দেবাশিষ দত্ত্ব লিখেছেন, ‘আর যাই হোক, ব্যাপারটা ক্রিকেটীয় নয়।’ রিপোর্টটির অন্য একটি জায়গায় প্রথম আলোর ব্যঙ্গচিত্রের চেয়েও যেন বেশি ব্যঙ্গ করা হয়েছে বাংলাদেশের ক্রিকেট এবং এদেশের সমর্থকদের। দেবাশিষ দত্ত লিখেছেন, ‘এই প্রতিবেদনের সঙ্গে প্রকাশিত ছবিতে চোখ বোলানোর সঙ্গে সঙ্গে কোথাও যেন হোঁচট খেতে হয়? ভারতকে হারিয়ে যদি এমন ব্যঙ্গচিত্র ছাপতে হয়, তাহলে বিশ্বকাপ জেতার পর কীভাবে মুজিবর রহমানের দেশ উৎসবে মেতে উঠবে?’
আজকালের রিপোর্টেই প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্রের মন্তব্য ছাপা হয়েছে। সেখানে উৎপল শুভ্র বলেছেন, ‘এটা আসলে একটি সাপ্লিমেন্ট। নাম ‘রস আলো’। ক্রীড়া বিভাগের উদ্যোগ নয় এটা। কাগজের ওই অংশটা মজা হিসেবে আমরা ব্যবহার করে থাকি। শেখ হাসিনা, খালেদা জিয়াদের নিয়েও এমন মজা প্রায়শই হয় এই সাপ্লিমেন্টে। বাংলাদেশ খারাপ খেললে, আমাদের ক্রিকেটারদের নিয়েও এমন ব্যঙ্গচিত্র ছাপা হয়েছে। আমাদের ক্রিকেটারদের তো বাঘ বলা হয়। হারের পর বাঘের মুখ লাগিয়ে এক একজন ক্রিকেটারকে বেড়াল বানিয়ে বিভিন্ন বাড়িতে পোষ্য হিসেবে দেখানো হয়েছে।’ সর্বশেষ দেবাশিষ দত্ত লিখেছেন, ‘ক্রিকেটীয় পরিবেশটা কেমন খারাপ হয়ে উঠছে ক্রমশ, এটা তারই একটি জ্বলন্ত উদাহরণ। ০-৩ ব্যবধানে সিরিজ হারলে হয়ত মাথার বাকি অংশের চুল কামিয়ে, ছবিতে ঘোল ঢালার ব্যাপারটাও দেখতে পাওয়া যেত।’ শুধু আজকালই নয়, প্রথম আলোর রস-আলোর প্রচ্ছদের এই ছবি নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে ভারতের এনডিটিভি অনলাইন। ‘ইধহমষধফবংয উধরষু জরফরপঁষবং ঞবধস ওহফরধ রিঃয ঐধষভ-ইধষফ উযড়হর-কড়যষর অফাবৎঃরংবসবহঃ’ শিরোনামে প্রকাশিত রিপোর্টে আজকাল পত্রিকার প্রায় হুবহু কথাই তারা সেখানে তুলে ধরেছে। একই সঙ্গে তারা এটাও লিখেছে যে, ‘ফেসবুক পেইজে যখন এই ক্যরিকেচারটি প্রকাশ করা হয়, তখন বাংলাদেশের অনেকেই এটা নিয়ে ভিন্ন প্রতিক্রিয়া দেখিয়েছেন। এটাকে নাকি বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক হিসেবেও উল্লেখ করেছেন ফেসবুক ব্যবহার কারীরা।’ ভারতের প্রভাবশালী টাইমস অব ইন্ডিয়াতেও এ নিয়ে রিপোর্ট প্রকাশ করা হয়েছে, ‘ইধহমষধফবংযর হবংিঢ়ধঢ়বৎ সড়পশং ওহফরধহ ঃবধস’ শিরোনামে। সংবাদ সংস্থা পিটিআই থেকে নেওয়া ওই সংবাদে লিখা হয়েছে, ‘বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথাম আলো সোমবার তাদের পত্রিকায় বিজ্ঞাপনি বিলবোর্ডের মত একটি ছবিতে দেখায় যে, কাটার দিয়ে ভারতের নামকরা ৭জন ক্রিকেটারের মাথার অর্ধেক মুড়ে দিয়েছেন তরুণ পেসার মুস্তাফিজুর রহমান।’ ভারতের আরেকটি গণমাধ্যম আইএসপিএন লাইভেও একইভাবে সংবাদটি প্রকাশ করা হয়েছে। তাদের সংবাদের শিরোনাম, ‘জবহড়হিবফ ইধহমষধফবংযর হবংিঢ়ধঢ়বৎ ঃৎরবং ঃড় .