Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ধোনির বায়োপিক

b-5
বিনোদন ডেস্ক:
ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি বলিউডের কোন তারকা থকে কম নন। খেলা বা খেলোয়ারের জীবন নিয়ে বলিউডে তৈরি সিনেমাও যেমন হয়েছে তেমনই দর্শকেরা এর প্রশংসাও করেছেন।তবে মিলখা সিং ও মেরি কমের বায়োপিক সফল হওয়ার পর যেন বলিউডে দৃশ্যপট বদলাতে শুরু করেছে।এবার রূপালিপর্দায় বায়োপিকে বাদ পড়লেন না ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেট ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির নাম। এই সফল ক্রিকেটারের জীবন নিয়েও খুব শিগগিরই সিনেমা মুক্তি পেতে চলেছে। ধোনির বায়োপিকে তার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সুশান্ত সিং রাজপুতকে। পরিচালক নীরজ পাণ্ডে এই সিনেমা পরিচালনায় দায়িত্বে রয়েছেন। যদিও প্রথমে খবর ছিল যে এই সিনেমা তৈরির জন্য মহেন্দ্র সিং ধোনি ৪০ কোটি টাকার দাবি করেছিলেন। তবে পরিচালকের এক ঘনিষ্ট সূত্র এই কথা অস্বীকার করেন। এমনকি ধোনির স্ত্রী তার টুইটার অ্যাকাউন্টে সিনেমার প্রথম পোস্টারের ছবি দিয়ে লিখেছেন, ৪০ কোটির কথা নাকি পুরোটাই গুজব ছাড়া আর কিছু নয়।

Leave A Reply

Your email address will not be published.