Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নওগাঁয় ডিজিটাল উদ্ভাবনী মেলায় শ্রেষ্ঠ ফ্রিল্যান্সার এ্যাওয়ার্ড প্রদান

এসএম রাসেল, নওগাঁঃ নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৮ তে মেলার ২য় দিন ১৪ ফেব্রুয়ারী বুধবার বিকাল সাড়ে ৩ টায় শ্রেষ্ঠ ফ্রিল্যান্সার এ্যাওয়ার্ড/২০১৮ প্রদান করা হয়। এসময় জনাব মো. মাহবুবুর রহমান (অতিঃ জেলা প্রশাসক, নওগাঁ) এর সভাপতিত্তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান (উপাধক্ষ, নওগাঁ সরকারি কলেজ, নওগা), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. রাশিদুল হক (অতিরিক্ত পুলিশ সুপার, নওগাঁ), জনাব মো. শরিফুল ইসলাম (অধ্যক্ষ অবঃ নওগাঁ সরকারি কলেজ, নওগা)। নওগাঁ জেলার ফ্রিল্যান্সারদের মধ্যে এস,ই,ও তে সর্বশ্রেষ্ঠ ফ্রিল্যান্সার হিসেবে মো. আব্দুল বারিক, গ্রাফিক্স ডিজাইন থেকে মো. রেজাউন নবী সহ আরও ৩ জন কে শ্রেষ্ঠ ফ্রিল্যান্সার এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

Leave A Reply

Your email address will not be published.