Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নওগাঁয় ঢেঁকি কলের মাধ্যমে আবাদী জমিতে সেচ

IMG_20160425_171935ইমরান হোসেন, নওগাঁ: কালের বিবর্তনে দিন দিন হারিয়ে যাচ্ছে ঢেঁকি কলের মাধ্যমে আবাদী জমিতে সেচ প্রদান। আধুনিক প্রযুক্তি যন্ত্রের মাধ্যমে সেচ প্রদানে আজ বিলুপ্তির পথে ঢেঁকি কল। আগে কৃষকরা ঢেঁকি কল দ্বারা আবাদী জমিতে সেচ প্রদান করতেন। কিন্তু নওগাঁ সদর উপজেলার হালঘোষপাড়া এলাকায় ঢেঁকি কলের মাধ্যমে আবাদী জমিতে সেচ প্রদান করতে দেখা যায়। সরেজমিনে গিয়ে দেখা যায় যে, হালঘোষপাড়া এলাকার কৃষক গোলাম মোস্তফা তাঁর ১ বিঘা পটলের জমিতে ঢেঁকি কলের মাধ্যমে সেচ প্রদান করছেন। বর্তমানে আধুনিক প্রযুক্তি শ্যােলো মেশিনের মাধ্যমে সেচ প্রদানে ব্যর্থ হলেও ঢেঁকি কল দ্বারা সেচে সফলতা রয়েছে বলে কৃষক গোলাম মোস্তফা জানান।

Leave A Reply

Your email address will not be published.