Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নওগাঁয় পুলিশের মাসিক কল্যাণ সভা

nowga policeইমরান হোসেন, নওগাঁ: নওগাঁয় পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় পুলিশ লাইন্সে পুলিশের মাসিক কল্যাণ সভা হয়। নওগাঁর পুলিশ সুপার মো. মোজাম্মেল হক, বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম ও নওগাঁ জেলার ১১টি থানার ওসিসহ, এসআই ও এএসআইগণ। এই মাসিক কল্যাণ সভায় নওগাঁর পুলিশ সুপার মো.মোজাম্মেল হক, বিপিএম, পিপিএম, উপস্থিত সকলকেই ঔষুধী গাছ লাগাতে অঙ্গীকারবদ্ধ করেন। তিনি জঙ্গীবাদের বিরুদ্ধে সকলকে একতাবদ্ধ হওয়ার কথা বলেন। অবশেষে নওগাঁর পুলিশ সুপার সভায় উপস্থিত সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এবং মঙ্গল কামনা করে সভা শেষ করেন।

Leave A Reply

Your email address will not be published.