Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নওগাঁয় প্রকাশ্যে বিক্রি হচ্ছে মাদক দ্রব্য দু:চিন্তায় জনসাধারণ

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয়-সীমান্ত-দিয়েইমরান হোসেন, নওগাঁ: মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন এই প্রতিপাদ্যকে বাস্তবিত ভাবে গড়ে উঠতে পারে নি নওগাঁর বদলগাছী উপজেলার বিভিন্ন এলাকা। দিন দিন যেমন মাদকাসক্ত সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তেমন দিন দিন বৃদ্ধি পাচ্ছে মাদক ব্যবসায়ীদের সংখ্যা। নওগাঁর সদর উপজেলার পাহাড়পুর, পাইকপাড়া, এবং বদলগাছী উপজেলার, চাংলা,কোমারপুর, ভঞ্জকোল, কুশারমুড়ি ইত্যাদি এলাকায় প্রকাশ্যে মাদক দ্রব বেচা কেনা হচ্ছে। এই মাদক ব্যবসায়ীরা কেউ নিজ বাড়িতে, আবার কেউ নামের মুদির দোকানে মাদক দ্রব বিক্রি করছেন। এই সব বাড়ি ও মুদির দোকানে বিভিন্ন মাদক দ্রব্য রয়েছে যেমন, ফেন্সিডিল,ইয়াবা বড়ি, ইনজেকশন, হেরোইন, গাঁজা ইত্যাদি। মাদকাসক্ত ব্যক্তিরা এই সব বাড়ি ও মুদির দোকান থেকে মাদক দ্রব্য নিয়ে বসতবাড়ির আম বাগান, বাঁশের ঝাঁড়, কবর স্থান, পরিত্যাক্ত আবাসিক এলাকায় গিয়ে মাদক সেবন করছেন। গ্রামের মহিলারা গবাদি পশুদের মাঠে নিয়ে যেতে ভয় ও সন্মান হানির দু:চিন্তায় রয়েছেন। তাছাড়া বিভিন্ন স্থানে মাদকাসক্ত ব্যক্তিরা মাদক সেবন করা ও অত্যাচারে গ্রামবাসীরা অতিষ্ট হয়ে পড়েছেন। মাঠ থেকে পেঁয়াজ,আলু,রসুন চুরি দিন দিন ক্রমশ বৃদ্বি পাচ্ছে। আর বাড়ি থেকে গরু,ছাগল চুরি তো ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। সাংবাদিক ইমরান হোসেন বলেন, আমার বাড়ির সামনে কিছুদিন আগে কয়েকজন মাদকাসক্ত ব্যক্তি তাদের মোটরসাইকেল রেখে মাদক দ্রব্য সেবন করার জন্য চলে যান। কিন্তু কয়েক ঘন্টা পর এসে আবার তারা মোটরসাইকেল নিয়ে যান। তিনি বলেন, তারা প্রতিদিন বাড়ির উঠানে এসে মোটরসাইকেল রেখে মাদক দ্রব্য সেবন করতে যান। কোনো ভালো কথা বললে তারা কানে না নিয়ে নিজেদের ইচ্ছা মতো চলাফেরা করছেন। প্রকাশ্যে মাদক দ্রব্য বিক্রির কারনে মাদকাসক্তদের অত্যাচার চরম পর্যায়ে। অবশ্যই এই বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের সু নজরদারি দেওয়াটা
> অতীব জরুরী হয়ে পড়েছেন।

Leave A Reply

Your email address will not be published.