Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নওগাঁয় বৃষ্টির অভাবে শ্যালো মেশিন দিয়ে জমিতে সেচ

IMG_20160809_085814বৃষ্টির অভাবে শ্যালো মেশিন দিয়ে জমিতে সেচ করছেন নওগাঁর কৃষকরা।

ইমরান হোসেন, নওগাঁ: নওগাঁ সদর ও নিটমতম উপজেলাতে গত বছরের তুলনায় এ বছরে ব্যাপকহারে উঁচু ও নিঁচু আবাদী জমিতে আমন চাষ করেছেন উক্ত উপজেলার কৃষকরা। যে উচু ও নিচু আবাদী জমিতে আউশ চাষ করতে পারে নাই, সেই জমিতে আমন চাষ করেছেন কৃষকরা।
আমন চাষে সর্বপ্রথমে আকাশের বৃষ্টি ভালো হওয়ায় কৃষকরা আমন চাষ করেন। কিন্তু আমন ধান চারা রোপণের পর আকাশের বৃষ্টি মিলছে না। আকাশের বৃষ্টি না হওয়ার কারণে শ্যালু মেশিন দ্বারা পানি দিয়ে আমন চাষ ও আবাদী জমিতে পানি সেচ দেওয়া হচ্ছে।
নওগাঁ সদর উপজেলার কির্ত্তীপুর এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, কয়েক কাঠা আমন চাষ জমিতে শ্যালু মেশিন দ্বারা সেচ প্রদান করছেন কৃষকরা। তাছাড়া আমন চারাও রোপণে পুকুর থেকে শ্যালু মেশিন দ্বারা পানি উঠিয়ে জমিতে আমন চাষ করছেন কৃষকরা।
এতে নওগাঁ সদর ও নিটকতম উপজেলার কৃষকদের দু:চিন্তার কোনো অন্ত নেই। আকাশের বৃষ্টির অভাবে জমি চৌচির হয়ে গেছে। তাছাড়া বৃষ্টির অভাবে আমন চারা সবুজ বর্ণ থেকে হলুদ বর্ণে রুপান্তিত হয়েছে এবং আমন চারা গাছ মরে যাচ্ছে। অনেক জমিতে চাষ করে রেখে দিয়েছে।
কিন্তু বৃষ্টির অভাবে আমন চারা রোপণ করতে পারছেন না কৃষকরা। এই বর্ষা ঋতুতে খরার প্রভাব জনজীবন অতিষ্ঠ করে তুলেছে।

Leave A Reply

Your email address will not be published.