Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নওগাঁয় ব্যাপকহারে মিষ্টি কুমড়া চাষ

IMG_20160716_093943ইমরান হোসেন, নওগাঁ: মিষ্টি কুমড়া সবজি হিসাবে খেতে অতি সু-স্বাদু। মিষ্টি কুমড়া সবজি হিসাবে বাজারে প্রচুর পরিমানে চাহিদা রয়েছে। মিষ্টি কুমড়াতে প্রচুর পরিমানে ভিটামিন এ রয়েছে, যা শিশুদের রাতকানা এমন জটিল রোগের মহাঔষধ। নওগাঁ সদর উপজেলার কীর্ত্তিপুর এলাকায় ব্যাপকহারে মিষ্টি কুমড়া চাষ করেছেন উক্ত এলাকার কৃষকরা। সুত্রে জানা যায়, নওগাঁ সদর উপজেলার কীর্ত্তিপুর এলাকায় আবাদি জমিতে মিষ্টি কুমড়া চাষ করেছেন কৃষকরা। মিষ্টি কুমড়া বাজারে চাহিদা থাকায় নায্য মূল্য পাচ্ছেন কৃষকরা। মিষ্টি কুমড়া প্রতি কেজি ৯ টাকা দরে ক্রয় করছেন আড়ৎদারগণ। আড়ৎদার মো. ফিরোজ হোসেন জানান, তিনি প্রতি কেজি মিষ্টি কুমড়া ৯টাকা দরে ক্রয় করছেন। তিনি বলেন, ভালো ও উন্নত মিষ্টি কুমড়া সর্বোচ্চ ৫/৭ কেজি পর্যন্ত হচ্ছে, যা বাজার মূল্য ৪৫ টাকা থেকে ৬৩ টাকা পর্যন্ত। এদিকে নওগাঁর সদরের কীর্ত্তিপুর এলাকার কৃষক মো.আব্দুস সামাদ জানান,তিনি ০১ বিঘা আবাদি জমিতে মিষ্টি কুমড়া চাষ করেছেন এবং বাম্পার ফলন পেয়েছেন। এই মিষ্টি কুমড়া চাষে বাম্পার ফলনের জন্য মহান আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া কৃষক হামিদুর রহমান,স্বপন, আইয়ূব হোসেন, মিষ্টি কুমড়া চাষে বাম্পার ফলন হয় নি বলে তাঁরা জানান। কীর্ত্তিপুর এলাকায় গত বছরের তুলনায় এ বছরে কৃষকরা ব্যাপকহারে মিষ্টি কুমড়া চাষ করেছেন বলে জানা যায়।

Leave A Reply

Your email address will not be published.