Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নওগাঁয় শহিদ মেজর নাজমুল হক এর ৭৯তম জন্মদিন পালিত

IMG_20160801_091622মেজর নাজমুল হকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করছেন নেতৃবৃন্দ।

ইমরান হোসেন, নওগাঁ: নওগাঁ একুশে পরিষদের আয়োজনে সোমবার(০১ আগস্ট) সকাল সাড়ে ৮টায় নওগাঁ কেডির মোড়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ০৭নং সেক্টর কমান্ডার শহিদ মেজর নাজমুল হকের ৭৯তম জন্মদিন পালিত হয়েছে। জন্মদিন পালন অনুষ্ঠানের সভাপতি এ্যাড.ডি,এম আব্দুর বারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নওগাঁ সিনিয়র সহকারী পুলিশ সুপার সামিউল আলম, বীর মুক্তিযোদ্ধা ও ডেপুটি কমান্ডার আফজাল হোসেন, নওগাঁ বিশ্ববিদ্যালয় কলেজ এর সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান, আব্দুল হাই মিন্টু, ডা.ময়নুল হক দুলদুল আতাউল হক সিদ্দিকী, আলতাফুল হক চৌধুরী, নওগাঁ প্রথম আলো বন্ধু সভার সভাপতি তসলিমা ফেরদৌসসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। বিভিন্ন কর্মসূচির মধ্যে, শহিদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, শহিদের সন্মানে এক মিনিট নিরবতা পালন এবং পথসভা। অনুষ্ঠান পরিচালনা করেন এম.এম রাসেল। এসময় জেলার ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.