Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নওগাঁয় সঞ্চয় সপ্তাহ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা

এস,এম রাসেল, নওগাঁঃ “চল সবাই সঞ্চয় করি,ডিজিটাল বাংলাদেশ গড়ায় সহায়তা করি”এই শ্লোগানকে সামনে রেখে নওগাঁ জেলা সঞ্চয় অফিস এর আয়োজনে(৭-১৩)এপ্রিল সপ্তাহব্যাপী সঞ্চয় সপ্তাহ ও উদ্ধুদ্ধকরণ কার্যক্রম উপলক্ষ্যে ৭ এপ্রিল শনিবার সকাল ১০ টায় নওগাঁ নওযোয়ান মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নওগাঁ মুক্তির মোড় কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।বর্ণাঢ্য শোভাযাত্রায় নওগাঁ জেলা সঞ্চয় অফিস এর সহকারী পরিচালক মো. মহরম আলীর নেতৃত্বে উপস্থিত ছিলেন নওগাঁ অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মো.মাহবুবুর রহমান,নওগাঁ সরকারি কলেজের প্রাপ্তন অধ্যক্ষ শরিফুল ইসলাম খান,প্রফেসর ইয়াকুব আলী,প্রফেসর ফরিদ উদ্দীন,ড.অলক সাহা,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কোমলমতি শিক্ষার্থীরা।

Leave A Reply

Your email address will not be published.