Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নওগাঁ সরকারি কলেজে জাতীয় শোকদিবস উপলক্ষ্যে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন

এস,এম রাসেল, নওগাঁ: নওগাঁ সরকারি কলেজ ছাত্রলীগের আয়োজনে আজ মঙ্গলবার সকাল ১০ টায় নওগাঁ সরকারি কলেজে ১৫ ই আগষ্ট জাতীয় শোকদিবস-১৭ ইং উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। এই মাসব্যাপী বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আওয়ামীলীগের সভাপতি ও নওগাঁ-০৫ আসনের সংসদ সদস্য রীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ এস.এম জিল্লুর রহমান, উপাধক্ষ ড. মোঃ মোস্তাফিজুর রহমান। এছাড়াও বিভিন্ন বিভাগের প্রভাষকগণ, নওগাঁ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজ খান, কলেজ ছাত্রলীগের অন্যতম কর্মী নূর হোসাইন (স্বপন) এবং কলেজ শাখার ছাত্রলীগের অন্যান্য কর্মীবৃন্দসহ জেলা ইলেক্ট্রনিক প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। প্রথম দিনের অনুষ্ঠান সূচীর মধ্যে দলীয় পতাকা অর্ধনিমিতকরণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধ্যাঞ্জলী অর্পন, বঙ্গবন্ধুর জীবন শীর্ষক আলোকচিত্র প্রদর্শণ, মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.