Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নওগাঁ সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশির মৃত্যু

সমিান্ত

নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে গরিয়া মর্মু (২৮) নামে এক বাংলাদেশি রাখালের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

পত্নীতলা-১৪ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কমান্ডিং অফিসার (সিও) রফিকুল হাসান জানান, রাতে আট/১০ জন বাংলাদেশি রাখাল পোরশা উপজেলার নীতপুর সীমান্ত এলাকায় গরু আনতে যান। এসময় বিএসএফ সদস্যরা ধাওয়া করে তাদের মধ্যে গরিয়া মর্মুকে আটক করে নিয়ে যায়। তারা তাকে রাতভর নির্যাতন করে হত্যার পর সকালে মৃতদেহ সীমান্তে ফেলে রেখে গেছে।

তিনি আরো জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে গরিয়ার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় বিজিবি মৌখিক প্রতিবাদ জানিয়ে বিএসএফের সঙ্গে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বলেও জানান সিও রফিকুল হাসান।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.