Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নগরকান্দায় পা-দিয়ে লেখা জেএসসি পরীক্ষার্থী জসিমকে অটোভ্যান প্রদান

ফরিদপুর জেলা প্রতিনিধি ঃnagarkanda-joshim-pic

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা উচ্চ বিদ্যালয়ের ছাত্র দু-হাত বিহীন পা দিয়ে লিখে জেএসসি পরীক্ষা দেয়া জসিমকে ফরিদপুরের জেলা প্রশাসকের প্রতিশ্রুতি অনুযায়ী একটা অটোভ্যান প্রদান করা হয়েছে। উল্লেখ্য যে গত ১ নভেম্বর অনুষ্ঠিত জেএসসি পরীক্ষার শুরুর দিনে নগরকান্দার মনোহরপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে পা দিয়ে লিখে পরীক্ষা দেওয়া জসিমের পরীক্ষা কক্ষ পরিদর্শন করেন ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া এবং নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল আজিজ। দু-হাত বিহীন জসিমের উদ্যোম এবং লেখাপড়ার আগ্রহ দেখে জেলা প্রশাসক তার স্কুলে যাতায়াতের সুবিধার্থে একটা অটোভ্যান প্রদানের প্রতিশ্রুতি দেন। এ ব্যাপারে জসীমকে নিয়ে একাধিক পত্র-পত্রিকায় সংবাদও প্রকাশিত হয় ।

জেলা প্রশাসক মহোদয়ের প্রতিশ্রুতি অনুযায়ী সোমবার দুপুর ১২ টায় নগরকান্দা উপজেলা পরিষদ চত্বরে জসিম এবং তার পিতার নিকট অটোভ্যানটি তুলে দেন নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহীনুজ্জামান শাহীন এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল আজিজ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ,সবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী লস্কর,নগরকান্দা পৌরসভার প্যানেল মেয়র নিমাই সরকার,সাংবাদিক বোরহান আনিচ,বেলায়েত হোসেন লিটন,সাইফুল ইসলাম প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.